ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাদ্দাম হোসেন।
সোমবার (৩ আগস্ট) ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলাম নবাগত ইউএনও মো. সাদ্দাম হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ইউএনওকে ভূল্লী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূল্লী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় বক্তারা নবগঠিত ভূল্লী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নবাগত ইউএনও’র বলিষ্ঠ ভূমিকা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন সকলের সহযোগিতা নিয়ে ভূল্লী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









