পাবনার সাঁথিয়া পৌরসভার তাঁতীপাড়া মহল্লায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন একটি ঘরের দেওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ বোয়াইলমারী মৌজায় দেলোয়ার হোসেনের মালিকানাধীন জমিতে নির্মাণাধীন ঘরের দেওয়াল ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগে বলা হয়েছে, জমি বিক্রিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষ ইন্তাজ মল্লিকের পক্ষের লোকজন শাবল দিয়ে দেওয়াল ভেঙে ফেলে এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর দেলোয়ার হোসেন সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি দাবি করেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









