দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দুইদিনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১১৭.৫৭ মে.টন কাঁচামরিচ। সোমবার ও মঙ্গলবার এই দুইদিনে এই কাঁচা মরিচ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
মঙ্গলবার (০৪ আগষ্ট) রাতে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এবং সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, দীর্ঘ নয়মাস বন্ধ থাকার পর গতকাল দুপুর থেকে এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়। আজ পর্যন্ত প্রায় ১১৭.৫৮ মে. টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সোনামসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গতকাল থেকে এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার ৭৭ টি আইপির মাধ্যমে ২৮৯৫০ মেট্রিক টন এবং আজ মঙ্গলবার ১৫ টি আইপির মাধ্যমে ৩৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমাদনির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া গত দুইদিনে মোট ১১৭.৫৭ মেট্রিক টন আমদানি হয়েছে এবং তার মধ্যে আজকে আমদানি হয়েছে ৮১.৭৬ মেট্রিক টন কাঁচা মরিচ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









