গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে।আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, দপ্তর সম্পাদক এইচ এম আবুল বসার বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সিকদারসহ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিজয় রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









