নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে নাটোরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল নয়টার দিকে ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন,সহ জেলার অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জুলাই স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জামায়াতের নেতা ও জুলাই শহীদদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও জেলার অন্যান্য সংশ্লিষ্টরা।
সভায় বক্তরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জুলাই অভ্যুথানে সংশ্লিষ্ট সবার সম্মান ও মর্যাদা ধরে রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









