পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা, জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও জেলা আদালতের পিপি এডভোকেট মজিবুর রহমান টোটন, জুলাই যোদ্ধাগন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। পরে জেলা পরিষদ শিশু পার্কে জুলাই গ্যালারি পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
জেলার সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশুউন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার প্রদান। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা সহ না না আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









