নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান মামুন, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর হোসেন, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা এবং রাষ্ট্র গঠনে নাগরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণ করে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাদ যোহর উপজেলা মডেল মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









