“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলায় গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন, দিরাই-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সঞ্চালনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাহস, আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তাদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে গেজেটভুক্ত ১৩ জন জুলাই যোদ্ধা— মো. আবুল হাসনাত, সৈয়দ আজহার আলী রাহাত, মাহমুদুল হাসান সাগর, সাগর চক্রবর্তী, ফরহাদ, সুমন রায়, মুস্তাকিম, মো. ফজলু মিয়া, মো. জাবেদুর রহমান, মো. উজিদনুর মাহবুবুর রহমান, হায়াত মাহমুদ হৃদয় এবং মাহিদুল হাসানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্যও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং দিরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, জুলাই যোদ্ধাদের স্বজন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









