পটুয়াখালীর দুমকিতে গণ-অভ্যূত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুই শহীদ পরিবার ও গেজেটভুক্ত ১৬ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব দুমকি সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জালাল আহমেদ খান, জুলাই যোদ্ধা মো. ফয়সাল হোসেন প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









