সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ত্যাগের বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীমা সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা অলিউর রহমান, সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন।
বিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বেলালের উপস্হাপনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল আহমদ, জেলা ছাত্র শক্তির সমন্বয়ক মো. ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা সমন্বয়ক ফয়ছল আহমদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









