জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের শয্যায় থেকেও তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশ নেন।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুর সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং সাহস ও আত্মত্যাগের জন্য তাঁর প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’র উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে আহত হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে মিতুর এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









