নাটোরের সিংড়ায় জুলাই শহীদদের স্মরণে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ইটালী বাজারে সাবেক ছাত্রদল নেতা ও ইটালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, ইটালী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান তুহিন, সদস্য সচিব জাকারিয়া, হাতিয়ান্দহ ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন প্রমূখ।
সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন সবুজ বলেন, ২৪ জুলাই এর এদিনে ছাত্র-জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি। জুলাই সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়াও মাদক, সন্ত্রাসমুক্ত শান্তির সিংড়া গড়তে এবং চলনবিলে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় এমপির নির্দেশে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। প্রতিটি গ্রাম যেন সবুজের সমারোহ ও ফলে ভরপুর থাকে এটাই তার লক্ষ্য।
কর্মসূচিতে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলে এই ছাত্রদল নেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









