জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন জাতীয় যুবশক্তির বরগুনা জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে যুবশক্তির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সৈয়দ নাঈমকে আহ্বায়ক, মীর নিলয়কে সদস্য সচিব এবং এম. শাহাদাৎ হোসেনকে মুখ্য সংগঠক করা হয়েছে।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিকাত রশিদের সুপারিশক্রমে এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, বরগুনা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ যুব নেতৃত্ব গড়ে তোলা এবং জনস্বার্থে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনায় তারা কাজ করবেন।
এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরগুনা জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









