চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদ্রাসার টিনের চাল থেকে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামের এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) সকাল উপজেলার সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মন্দ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসহাব উপজেলার পূর্ব কলাউজান ৮নং ওয়ার্ড মিয়াজী পাড়া এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার সহপাঠীদের সাথে খেলাধুলার একপর্যায়ে তাদের বলটি মাদ্রাসার টিনের চালের ওপর চলে যায়। আসহাব বলটি আনতে টিনের চালে উঠলে সেখানে থাকা বিদ্যুতের লাইনের সাথে স্পর্শ লেগে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান সকাল ১১টার সময় তাকে নিয়ে আসে, মৃত্যু ছেলেটির গাইয়ে পুড়াচিহ্ন পাওয়া যায় আর পেচনে পিটে কিছু লাল দাগ দেখা যায়। প্রাথমিকভাবে ধারণ করা যায় বিদ্যুৎস্পৃষ্টের কারণে মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









