সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ১৩ জামায়াত কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ এবং অ্যাডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে জামায়াতের ১৩ জন কর্মী ড. মোঃ মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









