সিরাজগঞ্জের চলনবিল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
নিবার (৮ আগষ্ট) দুপুরে চলনবিলের তাড়াশের মান্নাননগর ৯ নং ব্রিজ এলাকায় দারিয়ে তিনি বিলের সৌন্দর্য উপভোগ করেন ও ৩০০ একর জমিতে ৫০০ কোটি টাকার আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনে আসেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সামিউজ্জামান, স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ স্থানী বিএনপির নেতা-কর্মীরা। এ সময় মন্ত্রী বলেন, চলনবিলের সৌন্দর্য সারা বিশ্বে তুলে ধরতে চাই। এই লক্ষ্যে সরকারের পর্যটন বিভাগ কাজ শুরু করবে।
তিনি আরো বলেন,চলনবিলের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভুক্ত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









