চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত শ্যালো নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিজিবির ১৬ ব্যাটালিয়নের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাড়াডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত শ্যালো নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









