বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন

বান্দরবান পৌর শহরে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়টিতে আগুন দেয়। ভোরে পুড়ে যাওয়া কার্যালয় দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই বিপক্ষ দলের লোকজন এ অগ্নিসংযোগ করেছে।

পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.