সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমা।
মঙ্গলবার (১১ আগস্ট) জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদায়ন করা হয়।
হিল্লোল চাকমা পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। প্রশাসনে কর্মজীবনে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়রা আশা করছেন, তার দক্ষ ও গতিশীল নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও জনবান্ধব হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।
শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবাগত ইউএনওকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









