ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাপ সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায় লিজা বিউটি পার্লারের সম্মুখে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হালিমা খাতুন (৩৩) নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হালিমা খাতুন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি লাল রংয়ের কাপড়ের ব্যাগের ভেতর থেকে স্কাফ কফ সিরাপের ৪৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মি.লি. হিসেবে সর্বমোট ৪.৫ লিটার স্কাফ সিরাপ জব্দ করা হয়।গ্রেফপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, ‘‘উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে ইতোমধ্যে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









