নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. আব্দুল মুন্নাফ, সিংড়া পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা মাস্টার আব্দুল রশিদ মিয়া, মাওলানা সাদরুল উলা, মো. মিজানুর রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ডের সভাপতি নাসিমুজ্জামান বাপ্পি ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি কবির হোসেন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









