২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৭ নম্বর পেয়ে সুনামগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দিরাইয়ের কৃতী শিক্ষার্থী প্রত্যয় চৌধুরী পার্থ।
প্রত্যয় দিরাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার এই অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
প্রত্যয় চৌধুরী পার্থের বাবা প্রশান্ত চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) এবং মা শিপ্রা রানী দাস একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কৃতী শিক্ষার্থী প্রত্যয় ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। প্রযুক্তি ও কম্পিউটার বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। উচ্চশিক্ষা গ্রহণ করে দক্ষ কম্পিউটার প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার স্বপ্ন তার।
প্রত্যয় তার এ সাফল্যের জন্য বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নিজের স্বপ্ন পূরণ করতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে সে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









