পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর পাঠশালা মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী কেহেরমান মাঠে শুক্রবার (১৪ আগস্ট) উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ‘হাফিজুল মহলদার স্মৃতি সংঘ, মানিকনগর-দিয়াড় সাহাপুর। আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় দুটি ক্যাটাগরিতে ক্ষুদে ও কিশোর ফুটবলাররা অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও খেলোয়াড়দের নৈপুণ্যে দিনটি ফুটবল উৎসবে পরিণত হয়।
টুর্নামেন্টের প্রথম ক্যাটাগরিতে ১ম থেকে ৭ম শ্রেণি ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে পেনাল্টি শটে ২-১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টলটলি পাড়া একতা সংঘ’। এই ক্যাটাগরিতে রানার-আপ হয় ‘সলিমপুর কলেজ মোড় স্পোর্টিং ক্লাব, মানিকনগর’।
অন্যদিকে, ২য় ক্যাটাগরির ৮ম থেকে ১০ম শ্রেণি জাঁকজমকপূর্ণ ফাইনালে রহিমপুর জুনিয়র ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় ‘রূপপুর নলগাড়ি ফুটবল একাদশ’। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন হঠাৎ পাড়া একাদশ পাকশির খেলোয়াড় মো. সোহান হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বরকত আলী মোল্লা এবং সঞ্চালনা করেন ঈশ্বরদী বাজারের ‘সরদার স্পোর্টস’-এর স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মইনুল সরদার, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম হোসেন মন্ডল, সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান মহলদার, বেঙ্গল পাওয়ার সার্ভিস-এর স্বত্বাধিকারী মো. সামসুল আলম এবং সলিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির মো. শাহিন আলম।
টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পাবনা জেলা কৃষক দলের সদস্য, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ও হাফিজুল মহলদার স্মৃতি সংঘের উপদেষ্টা মো. ওমর শরিফ হানিফ মহলদার এবং স্কিলসেট সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা মো. সৈকত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাফিজুল মহলদার স্মৃতি সংঘের সভাপতি মো. নিশান আহম্মেদ, সহ-সভাপতি মো. মোমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. সাহরিয়ার নাফিজ নাঈম, মো. আরাফাত ইসলাম তারিম ও মো. সাব্বির হাসান আকাশ ফকির।
খেলা শেষে অতিথিবৃন্দ উভয় ক্যাটাগরির চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









