ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী,একজন পুরুষ ও একজন শিশু।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরের দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬ টার দিকে শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/১০৯ সংলগ্ন এলাকা থেকে নারী শিশুসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্ত বয়স্ক পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









