টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্যে একটি মাদরাসায় শতাধিক শিক্ষার্থী নিয়ে শোক দিবসের অনুষ্ঠান ও ভুঁড়িভোজের আয়োজন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আলম শেখ এক নেতা। এ ঘটনায় তীব্র এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকার খাদিজাতুল কুবরা মাদরাসায় এ আয়োজন করা হয়। আলম শেখ ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি ও খিচুড়ি রান্না করা হয়। পরে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মাদরাসায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও এলাকার মুরুব্বীরাও অংশ নেন। এ সময় মাদরাসার সুপার হাবিবুল্লাহ দোয়া পরিচালনা করেন। এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই তা ভাইরাল হয়।
তবে এ বিষয়টির ব্যাপারে কিছু জানেন না গাবসারা ইউনিয়ন বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পারেন। তাদের দাবি, গাবসারা ইউনিয়নের নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলম শেখের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলম শেখ বলেন, তিনি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। ১৫ আগস্টের শোক দিবস পালন করা তার দায়িত্ব। তাই শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে দোয়া ও খাবারের আয়োজন করেছেন। স্থানীয় বিএনপি নেতারা এটি ঠেকাতে না পেরে ব্যর্থ হয়ে হুমকি দিচ্ছেন।
গাবসারা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি কাজল শেখ বলেন, ফেসবুকে দেখে সাথে সাথেই মাদরাসা সুপারকে সতর্ক করেছেন।
গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াজদুজ্জামান কাজী বলেন, তিনিও বিষয়টি জানতেন না। ফেসবুকের মাধ্যমে জেনেছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নেতৃত্ববন্দের সাথে পরামর্শ করে যথাযথ পদক্ষেপ নেবেন।
উপজেলা বিএনপির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন- ওই এলাকার নেতৃত্বরা বিষয়টি তাকে জানিয়েছেন। এ ঘটনায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ঘটনাটির সম্পর্কে খোঁজ নিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









