প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে শুভেচ্ছা জানাতে অবস্থান নিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৬ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাওয়ার পথে টঙ্গী এলাকা অতিক্রম করে।
প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে গাজীপুরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে—এ প্রত্যাশা গাজীপুরবাসীর।
পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে টঙ্গী এলাকা অতিক্রম করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









