ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা। এ সময় ওই এলাকার চারটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









