বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় আটক ১

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় আটক ১

পটুয়াখালীর কুয়াকাটায় ভোটগ্রহণ চলাকালীন একটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্র জানায়, আটক যুবকের নাম বেলায়েত (৪৬)। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শরিফপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মজিদ।

ঘটনাটি ঘটে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালীন বেলায়েত গোপন কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

এ বিষয়ে ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের পিজাটিং অফিসার ও তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর কেন্দ্রে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.