কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাফর আলমের কন্যা। তানহা সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (২২ আগস্ট) সকালে কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে কাহারিয়াঘোনা (৫ নম্বর ওয়ার্ড) স্টেশন এলাকায় মহাসড়কের পাশে জামাল সওদাগরের দোকানের সামনে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা জাফর আলম জানান, মেয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমার বড় ক্ষতি হয়ে গেল।
স্থানীয়রা বলেন, বাবা - মায়ের জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর কিছুক্ষণ আগে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









