বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ মোছাঃ মালেকা বেগম (৫২) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদিঘী গ্রামের চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার সামনে নওগাঁ-বগুড়া চারমাথাগামী পাকা সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সান্তাহার থেকে বগুড়া চারমাথাগামী একটি সিএনজির যাত্রী মালেকা বেগমকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। তার হেফাজত থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আটক মালেকা বেগম জয়পুরহাটের পাঁচবিবি থানার কোকতারা গ্রামের আহের আলীর মেয়ে এবং তছলিম উদ্দিনের স্ত্রী।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
ফিরোজ আহমেদ, এটিসি, স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া, র্যাব-১২।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









