শ্রীনগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে শ্রীনগঞ্জ উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওই গ্রামের মোল্লা বাড়ির মহসিন মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (৫) এবং মহিউদ্দিন মোল্লার ছেলে রায়হান মোল্লা (৩ বছর ৬ মাস)। নিহত দুই শিশুরই বাবা সৌদ প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কান্তা পাল তাদের মৃত ঘোষণা করেন।
একই বাড়ির দুটি শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









