পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৩৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে পাবনার চাটমোহর পৌর সদরের ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলের ডাক্তার শহিদুল্লাহ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ এম জাকারিয়া, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, অধ্যক্ষ মোতাহার আলী, মাহবুবুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও গোলজার হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনভুক্ত ১৪টি কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শুরুতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









