ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত উল্লাহ ওরফে আদনান (৪০) গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ত্রিশাল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আদনান বালিপাড়া বাজার এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযনের একপর্যায়ে বাজার এলাকা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত উল্লাহ ওরফে আদনানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









