ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকার বিদেশি সিগারেট ও ৫২ হাজার টাকার রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৪ আগস্ট) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গজারিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সন্দেহজনক ২টি গোডাউন তল্লাশি করে ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং গাঁজা সেবনের কাজে ব্যবহৃত ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় অসাধু ব্যবসায়ীরা টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের ইনচার্জ বলেন, "চোরাচালান ও মাদকদ্রব্য রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









