বরগুনা বেতাগী এলজিইডির উদ্যোগে সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) উপজেলার বেতাগী থেকে ফুলঝুড়ি জিসি সড়ক, কাজিরাবাদ থেকে কালিকাবাড়ী লঞ্চঘাট বাজার সড়ক, নিয়ামতি জিসি বাকেরগঞ্জ আরএইডি (কানকি বাজার) বেতাগী এরিয়া সড়ক, বেতাগী (বাসস্ট্যান্ড) থেকে নিয়ামতি জিসি সড়কসহ বিভিন্ন সড়কের সোল্ডার এলাকার ঝোপ-জঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয়।
জানা যায়, সড়কের দুই পাশে অতিরিক্ত ঝোপ-জঙ্গল ও আগাছা বেড়ে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কের সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। এ কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় গাড়ি চালক মো. সগীর হোসেন জানান, সড়কগুলোর আগাছা ও জঙ্গল পরিষ্কার করার ফলে আমাদের জন্য সুবিধা হয়েছে পাশাপাশি সড়কগুলো দেখতেও ভালো লাগছে।
এলজিইডি বেতাগী উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ বলেন, ‘‘উপজেলার সকল সড়ক নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সোল্ডার এলাকা পরিষ্কার করা হবে। পাশাপাশি সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









