ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শেরপুর-১ (সদর) আসনের ৩২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
শেরপুর-১ (সদর) আসনের ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ হাজার ৬২৭ ভোট। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে ১৫ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর ইসলাম (মাসুদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭২ ভোট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









