রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের নেতৃত্বে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
আনন্দ মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদার রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল ও সাত উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মিছিল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









