সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২'এর সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকার ‘রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছা. রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ মাদকবিরোধী অভিযানে আসামিদের কাছ থেকে মোট ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









