সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার তাজপুর বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শরিফ আহমদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি রনিক পালকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক সঞ্জব আলী সাকিব এবং সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ ফয়ছল আহমদ, শাহাব উদ্দিন শাহিন ও নাজমুল ইসলাম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জুয়েল আহমদ, মিলাদ আহমদ, রকিবুল ইসলাম আনু, হাবিবুর রহমান, ওয়েছ আহমদ, হাবিবুর রহমান উজ্জল ও ময়নুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









