দ্রুতই প্রাথমিকের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী নগরীর পিটিআই সভাকক্ষে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘বেসরকারি কোনো প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান যেন অন্যায়ভাবে অভিভাবকদের থেকে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা বাড়তি অর্থ নিলে, মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’’
তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। এছাড়াও সরকার ইউনিফর্মসহ আনুষঙ্গিক উপকরণ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করবে। প্রাথমিকের নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। এতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।’’
আয়োজনে রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা যোগ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









