চলতি মৌসুমে ভুট্টাচাষিদের উন্নত বীজ সরবরাহ ও ফলন বাড়ানোর লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড আয়োজিত ডিলার ও রিটেইলার সম্মেলনে এ মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাসেল সিড কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বিদ্যুৎ।
পরিবেশক ও বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিএম জিলজালালুর একরাম কিংরাজের সভাপতিত্বে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম এবং কোম্পানির হেড অব সেলস মইনুল ইসলাম বাদল। এতে উপজেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, রাসেল সিডের উদ্ভাবিত উচ্চফলনশীল কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজ নতুন মোড়কে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে জামালপুর, শেরপুরসহ কয়েকটি জেলায় জাতটি জনপ্রিয়তা পেয়েছে। কৃষকদের চাহিদা ও ফলন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন রূপে বীজটি বাজারজাত করা হচ্ছে।
ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষক ও ভুট্টাচাষিদের কাছে এ বীজের সরবরাহ নিশ্চিত করতেই সম্মেলনের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









