ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের নারী রয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬/২৯ এস আর বাংলাদেশের অভ্যন্তর হুদপারা মাঠে মেহগনি বাগানের মধ্যে বিশেষ টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। বিজিবির দাবি, আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









