নির্বাচন পরবর্তী নাশকতা প্রতিরোধের ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ফটিকছড়ি এলাকার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী পরিচালিত অভিযানে, ম্যাগাজিনসহ ২টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি শর্ট গান, ১টি এলজি, ৯ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১০ রাউন্ড শর্ট গান এ্যামোনিশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণসহ হৃদয় কর্মকার নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এসআই ইমাম হোসেন জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন উপকরনসহ আটককৃতকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









