ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজারে এ আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি সিডষ্টোর বাজারের আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজার থেকে শুরু হয়ে সিডষ্টোর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারে এসে শেষ হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









