পতাকা উত্তোলন, র্যালি, আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকালে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র্যালি ও আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সড়ক।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমাবেশ। এতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন নেতারা। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত, উপজেলা বিএনপির সহসভাপতি মাকছুর রহমান বাবর, সহসভাপতি হাছিব মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল ও বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, সদস্য কামরুল ইসলাম তুরাগ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু ও সদস্যসচিব ফরহাদ মাহমুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও কর্মসূচির ধারাবাহিকতায় হাতিয়ায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বেশ প্রাণবন্ত। বিশেষ করে র্যালি ও আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি পেয়েছিল ভিন্ন মাত্রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









