বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ, রথখলা থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলা এলাকায় গিয়ে শেষ হয়।
এরআগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।
এ ছাড়া র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন এবং সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে অংশ নেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









