মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে তিনি কর্মসূচির শুভ সূচনা করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









