নাটোরের লালপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিলমাড়ীয়া হাটসেটে নওসারা সুলতানপুর চরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদুর রহমান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু , ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
গত দুই দিনে পদ্মা নদীর ভাঙনে নওসারা সুলতানপুর চরের প্রায় ৩০টি পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









