সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীপ্রেমের বর্ণিল মোবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজার থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাও. কাজী মফিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রাসেল ও জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ দিলোয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহসভাপতি মাও. আবু তাহির মো. খালিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর সভাপতি মাও. তাজুল ইসলাম আলফাজ, সাংগঠনিক সম্পাদক মাও. মুস্তাক আহমদ, আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু নছর মো. ইব্রাহিম, জেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক মাও. আমিনুল ইসলাম, জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সাঈদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলীনূর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাও. কবি তাজ উদ্দিন আহমদ, মুফতি আবুল কাশেম সিদ্দিকী, মাও. শামসুল ইসলাম, মাও. ফেরদৌস আহমদ ও ক্বারী আমিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









