কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে সোর্পদ করা হয়। এরআগে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ঈসা মঞ্জিল (৫৫), জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৫২), করগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সজিব মিয়া (৩০), লোহাজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কিরণ মিয়া (৪০) ও পৌর আওয়ামী লীগ নেতা শাহীন (৫০)।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।তাদের আদালতে সোপর্দ করা হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









